নিউটাউন এনকাউন্টারকাণ্ডে পুলিশের ID ব্যবহার করেই ঢোকে কলকাতায়
দি নিউজ লায়ন; নিউটাউন এনকাউন্টারকাণ্ডে ফের চাঞ্চল্যকর মোড়। পুলিশের ID ব্যবহার করেই ঢোকে কলকাতায়। তাদেরকে নিউটাউনের অভিজাত আবাসনে ঘর ভাড়া করে দিয়েছিল ভরত কুমার নামে এক ব্যক্তি। তার কাছেই পাওয়া গিয়েছে পঞ্জাব পুলিসের কনস্টেবল অমরজিৎ সিং-র আইডি। তাকেই আটক করল পুলিস। তার পরিচয় পত্র নিয়েই এসেছিল ভরত কুমার। ভরতের দাবি অমরজিৎ তার বন্ধু।
যদিও ফ্ল্যাট ভাড়া করতে মোহালি থেকে গাড়িতে করে কলকাতায় আসার সময় তাদের তিন জনের কাছেই ছিল পুলিসের আইডি। জয়পালের কাছে যে আইডি ছিল, সেটি ছিল রাজীব নামে এক পুলিস অফিসারের। যশপ্রীত সিং-র কাছে ছিল ভূষণ কুমার নামে একজন পুলিস অফিসারের আইডি। তাদের পুলিসের এই আইডি ভুয়ো। কিন্তু ভরত কুমার যে আইডি ব্যবহার করছিল, সেটি অমরজিৎ সিং নামে পঞ্জাব পুলিসের এক কনস্টেবলের। সেটিই আসল আইডি। সেই আইডি নিয়ে ভরত কুমার বিভিন্ন রাজ্যের টোল পার করে।
Post a Comment